,

দক্ষিণ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে আশ্রয় নেয়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় কমপক্ষে ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বৃহস্পতিবার দিনকা ও শিলুকা উপজাতির মধ্যে সংঘর্ষের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।

দাতব্য সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানিয়েছে, “উত্তর-পূর্বের শহর মালাকালে সংঘর্ষের পর বন্দুকধারীরা বেসামরিক নাগিরকদের একটি আশ্রয়ক্যাম্পে হামলা চালায়। বন্দুকধারীরা প্রায় তিন ঘণ্টা তাদের হামলা অব্যাহত রাখে। প্রায় ৬০০ লোক ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। এদের অধিকাংশই ছিল নারী ও শিশু।”613-700x336

 

বন্দুকধারীদের হামলায় এমএসএফের দুই কর্মীও নিহত হয়েছে। তাদেরকে বাড়িতে যেয়ে হত্যা করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।বিবৃতিতে এমএসএফ বলেছে, “বেসামরিক নাগরিকদের ওপর এ হামলা অন্যায় এবং আমরা সশস্ত্র গ্রুপগুলোকে এ হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।”

 

 

এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে জানিয়েছিলেন, “দক্ষিণ সুদানে শান্তিরক্ষী মিশনের একটি ঘাঁটিতে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মালাকাল শহরের উত্তরপূর্বাঞ্চলে এ হামলা চালায় বন্দুকধারীরা।”

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড