সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে বসেই ৯ বই লিখলেন খুনি!

BOOK-9-400x264রাজকুমারের প্রতিভা বিকাশের জন্য কারাগারই ভালো জায়গা। সেখানে বসেই একে একে লিখেছেন নয়টি বই। পেয়েছেন পুরস্কারও।
যে রাজকুমারের কথা বলছি, তাঁর বাড়ি ভারতের উত্তরপ্রদেশে। ২০০০ সালের পর থেকে ১১ বছর তিনি কারাগারেই ছিলেন। আর সেখানে থেকেই পাখা মেলছে তাঁর স্বপ্নগুলো।
ডিএনএ ইন্ডিয়ার খবরে বলা হয়, এক গ্রামপ্রধানকে হত্যায় জড়িত থাকার দায়ে রাজকুমারকে যাবজ্জীবন কারাদ- দেন আদালত। এরপর তিন বছর তাঁকে রাখা হয় আগ্রা কারাগারে। আর বুলান্দশহর কারাগারে আট বছর কাটান তিনি।
কারাগারে আচরণ ভালো হওয়ায় আগেই ছাড়া পেয়ে যান রাজকুমার। বাড়তি পাওয়া হিসেবে জুটেছে পুরস্কার। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে উত্তরপ্রদেশের গভর্নর রাজকুমারকে পুরস্কৃত করেছেন।
কারাগার থেকে ছাড়া পেয়ে রাজকুমার বয়স্ক ও অসুস্থ বন্দিদের মুক্তির জন্য প্রচার চালাচ্ছেন। বিষয়টি নিয়ে কথা বলতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করতে চান তিনি।
২০০৫ সাল থেকে আলোচনায় আসা রাজকুমার বিভিন্ন বিষয় নিয়ে বই লিখেছেন। এর মধ্যে রয়েছে ‘প্রকৃত স্বাধীনতা’, দুর্নীতি, জীবনে সাফল্য অর্জনের উপায় প্রভৃতি।
কারাগারে বসে বই লেখার অনুপ্রেরণা কোথা থেকে পেয়েছেন রাজকুমার?
‘স্বামী বিবেকানন্দের মতো কিংবদন্তিদের দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি’, উত্তরে বলেন রাজকুমার।
‘কারাগারের ভেতরের পরিবেশ শান্তিপূর্ণ ছিল এবং কারা কর্তৃপক্ষ খুব সাহায্য করেছে। তারা আমাকে কলম, বইসহ দরকারি জিনিসপত্র সরবরাহ করেছে’, যোগ করেন রাজকুমার। সূত্র : এনটিভি

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি