বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় অত্যাধুনিক গোয়েন্দা বিমান মোতায়েন রাশিয়ার

 

 

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মত সিরিয়ায় অত্যাধুনিক গোয়েন্দা বিমান মোতায়েন করেছে রাশিয়া।যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, গত কয়েকদিনে সিরিয়ার লাটাকিয়া বিমান ঘাঁটিতে রাশিয়ার অত্যাধুনিক নজরদারি ও গোয়েন্দা বিমান টিইউ-২১৪আর মোতায়েন করা হয়েছে।সিরিয়ায় সৌদি ও তুরস্কের স্থলসেনা মোতায়েন নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই এ খবর এলো।

 

541616313131

সিএনএন জানায়, সিরিয়ায় রাশিয়ার এ ধরনের বিমান মোতায়েনের খবর প্রথম প্রকাশ করে দা এভিয়েশনিস্ট নামের একটি ওয়েবসাইট, যেটি বিশ্বব্যাপী সামরিক বিমান মোতায়েন পর্যবেক্ষণ করে থাকে।গণমাধ্যমটি জানায়, রাশিয়ার এই বিমানগুলো গোপন ও ছদ্মবেশী লক্ষ্যবস্তুকে সনাক্ত করার জন্য রাডার ও সেন্সর ব্যবহার করে থাকে।

 

 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রাশিয়ার ওই বিমানের বিশেষ সক্ষমতা সম্পর্কে আলোচনা করতে রাজি হননি। তবে জানিয়েছেন যে তাদের বিশ্বাস এর সেন্সর খুবই উন্নতমানের।এভিয়েশনিস্ট জানায়, বিমানটি অত্যাধুনিক গোয়েন্দাবিমান। এটি সব আবহাওয়া উপযোগী এবং ইলেকট্রো অপটিক্যাল সেন্সর সমৃদ্ধ যা নীচের বিশাল ছবি ধারণ করতে সক্ষম। এটা ইলেকট্রনিক সিগন্যাল এবং শত্রুর যোগাযোগ ব্যবস্থা মনিটর করতে পারে।

 

 

এর মাধ্যমে রাশিয়া সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমানের গতিবিধি মনিটর করতে সক্ষম বলে জানান মার্কিন কর্মকর্তারা।