,

দেবতা হনুমানের বিরুদ্ধে সমন জারি

hanuman+jugantor_4612আন্তর্জাতিক ডেস্ক : হিন্দুদের দেবতা হনুমানের বিরুদ্ধে ভারতের বিহারের একটি আদালত সমন জারি করেছেন।

সমনের পর আদালতের কর্মীরা আদেশটি বুধবার মন্দিরে দেবতা হনুমানের গায়ে সেঁটে দিয়ে যান।

কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল এবং ভারতীয় জনতা পার্টি আদালতের এই সমন প্রত্যাহারের দাবি জানিয়েছে।

রোহতাস জেলার গণপূর্ত বিভাগ জানিয়েছে, হনুমানের পূজা হয়, এমন একটি মন্দির সেখানকার ট্রাফিক চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে।

এ কারণে ওইস্থান থেকে ‘পঞ্চমুখী’ মন্দিরটি সরিয়ে নেয়া প্রয়োজন উল্লেখ করে আবেদন করা হয়। আর এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সমন জারি করলেন।

একই সঙ্গে আদালত হিন্দু ধর্মানুসারিদের অন্যতম দেবতা হনুমানকে আদালতে হাজির হতে নির্দেশনা দিয়েছেন।

এর আগে চলতি মাসের শুরুর দিকে বিহারেরই সিতামারহি জেলার একজন আইনজীবী আদালতে হিন্দু দেবতা রাম ও তার ভাই লক্ষ্মণের বিরুদ্ধে মামলা ঠুকে দেন।

তবে আদালত ওই ‘মামলা চলবে না’ বলে খারিজ করে দেন। বিচারক একে ‘যুক্তি এবং বাস্তবতার বাইরে’ বলে উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড