তুরস্কে গাড়িবোমা হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক : আঙ্কারায় সেনাঘাঁটির পাশে বোমা হামলাতুরস্কের রাজধানী আঙ্কারায় একটি সেনাঘাঁটির পাশে গাড়িবোমা হামলায় কমপক্ষে ২৮ জন নিহত ও ৬১ জন আহত হয়েছে। বিস্ফোরণের জায়গাটি দেশটির পার্লামেন্ট ভবন ও সেনা সদর দফতরের পাশে অবস্থিত।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঠিক কারা এই হামলা চালিয়েছে তা িএখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

ae7283921cbadd0a124e1c062f9576e0-_88320385_c76b23c9-c914-43b2-94aa-95b516dc384c
আঙ্কারার গভর্নর অফিসের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, সন্ধ্যার দিকে হঠাৎ করেই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সেনাঘাঁটির পাশে বিস্ফোরিত হয়। দেশটির উপ-প্রধানমন্ত্রী বিকির বোজদাগ এটিকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন।
আঙ্কারায় গাড়িবোমা হামলা
ঘটনাস্থলের বিভিন্ন টেলিভিশন ফুটেজে একটি বাস ও আশপাশে আগুন জ্বলতে ও কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সেইসঙ্গে আইনশৃঙ্খলা-বাহিনী, দমকলসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদেরও সেখানে ভিড় করতেও দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতা এত ভয়াবহ ছিল যে তার শব্দ গোটা শহরেই শোনা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম