এক বছরে কানাডায় চার হাজার নারী নিখোঁজ, বাড়ছে উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক : পূর্বাভাসের তুলনায় গত বছর কানাডায় নারী অপরহরণ এবং খুনের ঘটনা বেড়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
গত বছরের পূর্বাভাসে বলা হয়েছিল, দেশটিতে এবছর ১২শ’ নারী অপহরণ এবং খুনের শিকার হতে পারে। কিন্তু ন্যাটিভ ওমেন্স অ্যাসোসিয়েশন অব কানাডা (এনডব্লিউএসি) আশঙ্কা প্রকাশ করে জানায়, গত বছর দেশটিতে প্রায় চার হাজার নারী নিখোঁজ হয়েছে।
দেশটির সরকারকে এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানানো হয়।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ বিষয়ে প্রচারণা বাড়ানোর তাগিদ দিয়েছেন।
২০১৪ সালে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশের প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৫ সালে দেশটিতে ১২শ’ নারী অপহরণ এবং খুনের ঘটনা ঘটতে পারে। কিন্তু বছর শেষে হিসাবে দেখা গেছে নিখোঁজ নারীদের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে।
গত বছরের এপ্রিলে বিবিসির এক তদন্ত প্রতিবেদনে দেখা যায়, কয়েক ডজন কানাডিয়ান নারীর কোন খোঁজ মিলছে না। পরে এদের বেশিরভাগেই মরদেহ মিলেছে নদীতে।











