,

রাষ্ট্রদ্রোহের অভিযোগে ভারতে সাবেক অধ্যাপক গ্রেপ্তার

dfe42bdba65481faf693eea54ef9a3b1-15আন্তর্জাতিক ডেস্ক : ভারতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এস এ আর গিলানিকে গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁকে পুলিশের করা রাষ্ট্রদ্রোহ ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেপ্তার করা হয়।
দিল্লিতে প্রেসক্লাবে এক অনুষ্ঠানে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠার পর তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
টিএনএনের খবরে জানানো হয়, পুলিশ আদালতে বলে, ‘দিল্লির প্রেসক্লাবের ওই অনুষ্ঠানে অধ্যাপক গিলানি আহ্বায়ক ছিলেন। অনুষ্ঠানে ভারতবিরোধী স্লোগান দেওয়া হয়। স্লোগানে কাশ্মীরের স্বাধীনতাও চাওয়া হয়।

ওই একই অনুষ্ঠানে আফজাল গুরু (ভারতের সংসদ হামলার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত) এবং মকবুল ভাটের মতো লোকদের শহীদ হিসেবে বর্ণনা করা হয়।’ পুলিশ এ-ও বলেছে, অন্যদের সঙ্গে থাকা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী জাবেদ এবং মুদাসসর নামের এক ব্যক্তির ক্রেডিট কার্ড থেকে ওই অনুষ্ঠানের খরচ এবং বুকিং দেওয়া হয়েছে। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
পুলিশ বলছে, অধ্যাপক গিলানিকে গতকাল মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয়। তবে গিলানির আইনজীবী সতীশ তমা বলেছেন, তাঁর মক্কেলকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২০০১ সালে ভারতের সংসদ ভবনে হামলায় করা একটি মামলায় গিলানিকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে দিল্লি হাইকোর্ট গিলানিকে সাক্ষ্য-প্রমাণের অভাবে খালাস দেন।

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (‍জেএনইউ) দেশবিরোধী তৎপরতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট কানহাইয়া কুমারকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আগেই গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় চলার মধ্যেই এবার সাবেক অধ্যাপক এস এ আর গিলানিকে দেশদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করল পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড