,

প্রচণ্ড শীতে বিপর্যস্ত নিউ ইয়র্কে জরুরি অবস্থা

nyc.cold1_Tony2016আন্তর্জাতিক ডেস্ক : এই ঠান্ডা অত্যন্ত বিপজ্জনক, প্রাণঘাতী। প্রচণ্ড ঠান্ডায় নিউ ইর্য়কে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্মরণকালের ভয়াবহ তুষারঝড়ের রেশ কাটতে না কাটতে ভয়ঙ্কর শীতের বিপর্যস্ত কবলে নিউ ইয়র্কসহ বেশ কয়েকটি স্টেট।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, রোববার তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি ফারেনহাইটস পর্যন্ত ছিল। দুই দশকের রেকর্ড ইতিমধ্যেই চুরমার।

দুশ্চিন্তা বাড়িয়ে নিউ ইর্য়কে আবহাওয়া দফতর জানিয়েছে, তাই নতুন সতর্ক বার্তা জারি করা হয়েছে নিউ ইয়র্কে। ১৯১৬ সালের এই রেকর্ড নিম্ন তাপমাত্রার শঙ্কাকে আমলে নিয়ে, পারতপক্ষে ঘর থেকে বাইরে না আসতে সিটির অধিবাসীকে সতর্ক করেছেন মেয়র বিল ডি ব্লাজিও। পরিস্থিতি মোকাবেলায় শুক্রবার এক জরুরি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সিটি মেয়র।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়া নতুন কিছু নয় যুক্তরাষ্ট্রে, কিন্তু এর সাথে যখন প্রবল বাতাস যোগ হয় তখন তা অসহনীয় হয়ে ওঠে। সে রকম একটি অসহনীয় ঠাণ্ডার ব্যাপারে আমি নিউ ইয়র্কবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

নিউ ইয়র্ক আবহাওয়া বার্তা বিভাগগুলো জানায়, গত শনিবার মধ্যরাত থেকে রোববার বিকাল পর্যন্ত ছিল এই প্রচণ্ড ঠাণ্ডা। ‘এক্যুয়া ওয়েদার’ কর্তৃপক্ষ ধারণা করছে, এই ঠাণ্ডার মাত্রা অন্যতম রেকর্ড স্থাপন করতে পারে নিউ ইয়র্কসহ পার্শবর্তী ট্রাইস্টেট এলাকায়। সিটি মেয়র বলছেন এটা ২ থেকে ০ ডিগ্রি ফারেনহাইটসেও নেমে যাতে পারে। রোববার সকালে ছিল সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি ফারেনহাইটস। আগামিকাল সোমবার থেকে তাপমাত্রা নরমাল হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯