,

আসাম স্বাধীন না হওয়া পর্যন্ত উলফার সশস্ত্র সংগ্রাম চলবে

Paresh_Baruah-400x254ভারতের আসাম রাজ্যকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা না করা পর্যন্ত ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির (স্বাধীন) অংশের উপসভাপতি ও কমান্ডার ইন চিফ পরেশ আসাম ওরফে পরেশ বড়–য়া।

সম্প্রতি টেলিফোনে ‘আমাদের সময় ডটকম’কে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেছেন তিনি। চট্টগ্রামে আটক দশ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দ-প্রাপ্ত পরেশ বড়–য়ার এটাই ছিল বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমকে দেওয়া প্রথম সাক্ষাতকার।

পরেশ বড়–য়া বলেন, উলফার জš§ হয়েছিল আসামের মানুষের জš§গত অধিকার এবং ভারতীয় বাহিনী যে অত্যাচার-শোষণ চালিয়েছিল তার বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের জন্য। এখনও তা আছে এবং চিরকালই থাকবে। যতদিন আমরা আসামকে স্বাধীনতা এনে না দিতে পারি ততদিন সংগ্রাম চালিয়ে যাব।’

তিনি বলেন, সংযুক্ত মুক্তিবাহিনী আসাম (উলফা) ভূ-রাজনীতির পরিস্থিতিগত কারণে আমাদের সংগঠনের একটি অংশ ভারত সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিয়েছে। কিন্তু আমাদের মধ্যে বিভেদ ছিল, এ কারণে আমরা শান্তি আলোচনায় যাইনি। এ কারণে আমরা সংযুক্ত মুক্তিবাহিনী (উলফা) স্বাধীন নামকরণ করেছি।

পরেশ বড়–য়া বলেন, আমি এখন উপসভাপতি ও কমান্ডার ইন চিফ। আমি এখন দায়িত্বটা নিয়েছি। আমার সভাপতি আছে। আমাদের উলফা স্বাধীনের লক্ষ্য-উদ্দেশ্য, নীতি-আদর্শ আগের উলফার মতই আছে। এর কোনো পরিবর্তন হয়নি। আমরা স্বাধীনতার প্রশ্নে এমনভাবে সম্পৃক্ত হয়ে আছি, এ থেকে বাইরে বের হয়ে আসার কোনো প্রশ্নই আসে না। আমি বলতে চাই, আমাদের অবস্থানটা স্বাধীনতার প্রশ্নে এখনও অটল, আমরা তথাকথিত আলোচনায় যাব না। আমরা ভারত সরকারকে এই কথাটা জানিয়েছি। আমাদের সংগঠনকে ভারত সরকার বারবার বলেছে, আপনারা আসেন কিন্তু আমরা বলেছি ভারতীয় সংবিধানের অধীনে আমরা কোনো আলোচনা করব না। এটা খোলাখুলি হতে হবে, ভারত সরকারকে বলতে হবে স্বাধীন-সার্বভৌম আসামের যে ইস্যু সেই ইস্যুতে যদি ভারত সরকার আলাপ করতে চায় তাহলে আলাপে বসতে পারি। এই মুহূর্তে আমাদের সংগঠন আগের চেয়ে ভালো অবস্থায় আছে।

সাক্ষাতকারের শুরুতেই পরেশ বড়–য়া বলেন, প্রথমে আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই। আমাদের ব্যাপারে বাংলাদেশের মিডিয়াতে কোনো কথা বলার সুযোগ ছিল না। আজকে যেভাবে আপনি (আমাদের অর্থনীতি) আমাকে মিডিয়ায় কথা বলার সুযোগ করে দিয়েছেন তার জন্য ধন্যবাদ। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোর ব্যাপারে আমি এখন বাংলাদেশের মানুষকে জানাতে পেরে আনন্দিত হয়েছি। আর এই সত্য কথাটা বলার জন্য আপনি যে আমাকে সুযোগ দিয়েছেন সে জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯