তুরস্কে সৌদি যুদ্ধবিমান মোতায়েন
সৌদি সেনাবাহিনীর একজন জেনারেল নিশ্চিত করেছেন সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে হামলার জন্য তুরস্কের একটি ঘাঁটিতে সৌদি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
জেনারেল আহমেদ আল-আসিরি বলেছেন সিরিয়ায় সৈন্য মোতায়েনের প্রয়োজন হবে এবং সৌদি আরব তাতে অংশ নিতে প্রতিজ্ঞাবদ্ধ।
সম্প্রতি ইরাকের সরকারের কাছ থেকে বলা হয় সৌদি আরব সিরিয়ায় স্থলবাহিনী পাঠাতে প্রস্তুত।
এই প্রথম সৌদি আরবের পক্ষ থেকে তা নিশ্চিত করা হলো।
জেনারেল আল-আসিরি বলেছে, এখন পর্যন্ত তুরস্কে শুধুই যুদ্ধবিমান পাঠানো হয়েছে, কোনো সৈন্য এখনো পাঠানো যায়নি।
তবে, তিনি বলেন, সৌদি আরব বিশ্বাস করে আই-এসের বিরুদ্ধে লড়াইতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটকে সিরিয়ায় সৈন্য মোতায়েন করতে হবে। সূত্র: বিবিসি











