বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি

jakia..usa_102009আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে আটটি এফ-১৬ যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্তের জেরে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতি জারি করে জানায়, ‘‘ওবামা প্রশাসনের পাকিস্তানকে আটটি যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্তে আমরা হতাশ। এই অস্ত্রের জোগান সন্ত্রাস কমাবে বলে যে দাবি মার্কিনি সরকার করছে আমরা সেটা মানি না।”

নয়াদিল্লি জানায়, গত কয়েক বছর সীমান্তের ও পারে পাকিস্তান যে ভাবে সন্ত্রাসবাদকে মদত জুগিয়ে এসেছে তার পর মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তি ধোপে টেকে না।

যদিও ওবামা প্রশাসনের যুক্তি পাকিস্তানকে যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্ত উপমহাদেশের মৌলিক সামরিক ভারসাম্য মোটেও নষ্ট করবে না। উল্টে প্রতিবেশি রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখতে সাহায্য করবে।