বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার সতর্কবার্তা : সিরিয়ায় সেনা পাঠালে বিশ্বযুদ্ধ

syria_jugantor_4069আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার যুদ্ধে বিদেশী স্থলসেনা প্রেরণ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ। বৃহস্পতিবার জার্মান গণমাধ্যম হান্ডেলসব্লাটকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কতা দিয়েছেন বলে শুক্রবার বিশ্ব গণমাধ্যমে সোরগোল শুরু হয়েছে।
হান্ডেলসব্লাটকে মেদভেদ বলেন, সিরিয়াতে স্থল সৈন্য প্রেরণ করলে সব পক্ষই যুদ্ধে জড়িয়ে পড়বে। এর ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। সিরিয়াতে স্থলসেনা পাঠাতে সৌদি আরবের ঘোষণা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, যুক্তরাষ্ট্র এবং আমাদের আরব অংশীদারদের বিবেচনা করে দেখা উচিত- তারা একটি স্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়তে চায় কি না। রুশ প্রধানমন্ত্রীর এ ঘোষণাকে যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্রদের প্রতি প্রচ্ছন্ন সতর্কতা বলে জানিয়েছে আল জাজিরা। সিরিয়াতে স্থলসেনা প্রেরণের ব্যাপারে যে কোনো দেশকে আর সামনে না এগুনোর কথাই মূলত বলতে চেয়েছেন মেদভেদ। আর এ ধরনের কোনো প্রচেষ্টা সেখানে একটি স্থায়ী যুদ্ধ বাধাতে পারে। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধও ডেকে আনতে পারে।
উল্লেখ্য, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করতে সিরিয়াতে স্থলসেনা পাঠাতে সৌদি আরব প্রস্তুত বলে চলতি মাসের পাঁচ তারিখে এক ঘোষণা দিয়েছিল দেশটি। এরপর একই ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
সিরিয়ায় সেনা পাঠানোর বিষয়ে সৌদি আরবের প্রস্তাবকে স্বাগত জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সিরিয়া ও তার মিত্ররা। সৌদি আরবের ঘোষণার প্রতিক্রিয়ায় সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেন, সিরিয়াতে কেউ সেনা পাঠালে তাদের কফিনে ফেরত পাঠানো হবে।
যুদ্ধবিরতিতে পরাশক্তিরা একমত : জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আন্তর্জাতিক এক বৈঠকে বৃহস্পতিবার সিরিয়ায় যুদ্ধবিরতির জন্য একটি চুক্তির বিষয়ে সম্মত হয়েছে বৃহৎ শক্তির দেশগুলো। এটি আগামী এক সপ্তাহের মধ্যে করা হবে। বৃহস্পতিবার এ বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, সিরিয়ার অবরুদ্ধ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার বিষয়েও তারা সম্মত হয়েছে। সে সংবাদ সম্মেলনে কেরির পাশে উপস্থিত ছিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত। কেরি বলেন, এই যুদ্ধবিরতি ইসলামিক স্টেট (আইএস) এবং আল-নুসরা ফ্রন্টের জন্য কার্যকরী হবে না। এই যুদ্ধবিরতির বিষয়টি বেশ কঠিন হতে পারে। কারণ এই উদ্যোগকে সবগুলো পক্ষ কতটা সম্মান করবে তার ওপর সফলতা নির্ভর করবে।
অবরুদ্ধ এলাকাগুলোতে মানবিক সহায়তা পৌঁছে দেয়ার জন্য জাতিসংঘের একটি টাস্কফোর্স গঠন করা হবে। কেরি এবং ল্যাভরভ মনে করেন সিরিয়ার সরকার এবং বিদ্রোহীদের মধ্যে অতিদ্রুত শান্তি আলোচনা শুরু করা উচিত।
সাড়ে চার বছরের যুদ্ধে সিরিয়া এখন বিধ্বস্ত এক দেশ।
এই যুদ্ধবিরতির বিষয়ে বৃহৎ শক্তিগুলো এমন এক সময়ে সম্মত হল যখন রাশিয়ার বিমান হামলার সহায়তা নিয়ে সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর দিকে অগ্রসর হচ্ছে। এই এলাকাটি সরকারবিরোধীদের দখলে।
গত সাড়ে চার বছরের যুদ্ধে সিরিয়ায় ৬৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের হিসাবে এখনও পর্যন্ত এই যুদ্ধে আড়াই লাখ মানুষ মারা গেছে। সিরিয়া থেকে হাজার হাজার শরণার্থীর স্রোত ইউরোপের দিকে গেছে। এতদিন পরে যুদ্ধবিরতির বিষয়ে বৃহৎ শক্তিগুলো যে একমত হয়েছে সেটি কতটা কার্যকর হবে তা এখন দেখার বিষয়।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে