জানাযার নামাজে মৃত ব্যক্তি নারী না পুরুষ এটা জানা জরুরী কিনা
প্রশ্ন: জানাযার নামাজে নিয়ত করার সময় মৃত ব্যক্তি পুরুষ না মহিলা তা নির্ধারণ করা কি আবশ্যক? মৃত ব্যক্তি পুরুষ নাকি মহিলা তা না জানলে সে জানাযা সহীহ হবে কিনা?
উত্তর: জানাযা আদায়ের জন্য মৃত ব্যক্তি পুরুষ না মহিলা তা জানা জরুরি নয়। কারো যদি তা জানা না থাকে; বরং শুধু সামনে রাখা মৃত ব্যক্তির জানাযার নিয়ত করে তাহলেও জানাযা নামাজ সহীহ হয়ে যাবে। অবশ্য জানাযার প্রসিদ্ধ দুআ ছাড়াও কিছু দুআ এমন আছে, যেগুলোর জন্য মৃত ব্যক্তি পুরুষ না মহিলা তা জানার প্রয়োজন হয়। তাই জানাযার আগে এ বিষয়টি জানিয়ে দেওয়া উচিত।
সূত্র: আলবাহারুর রায়েক ১/২৮৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৬৭, ১৬৪; রদ্দুল মুহতার ১/৪২৩











