,

শনিবার ঢাকায় যাত্রাবিরতি করবেন মাহমুদ আব্বাস

abbas+jugantor_4013ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শনিবার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করবেন।

এ সময় তার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল যুগান্তরকে বলেন, ‘শনিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে মাহমুদ আব্বাসসহ তার সফরসঙ্গীরা যাত্রাবিরতি করবেন।’

তিনি বলেন, ‘মাহমুদ আব্বাস ও তার সফরসঙ্গীরা মূলত জর্ডান থেকে টোকিও যাবেন। তাদের বহনকারী বিমানটি জ্বালানি সংগ্রহের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।’

এ সময়ে তারা বিমানবন্দরের বাইরে যাবেন না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন বলেও জানান আলমগীর হোসেন শিমুল।

এ জাতীয় আরও খবর

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯

ইতালি থেকে ফিরেই হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন