,

আরেকটি বিপদের দিনে ত্রাতা মিরাজ

4_101777স্পোর্টস ডেস্ক : ঠিক যেন একই নাটকের দ্বিতীয় মঞ্চায়ন। কোয়ার্টার ফাইনালের মতো সেমিফাইনালে শুরুতে বিপদে পড়ে বাংলাদেশ। আর এদিনও ত্রাতার নাম মেহেদি হাসান মিরাজ। কঠিন বিপদের সময় খেলেছেন ৬০ রানের কার্যকরী ইনিংস।

কোয়র্টারে নেপালের বিপক্ষে ওই ম্যাচে দলপতি মিরাজ বুক চিতিয়ে লড়াই করে দলকে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন। সেমিফাইনালেও দ্রুত চার উইকেট পড়ে যাওয়ার পর তিনি হাল ধরেন।

কোয়ার্টার ফাইনালে মিরাজ যখন ক্রিজে আসেন, তখন দলীয় স্কোর ছিল ৯৮। ২৯ ওভার চলে। নেই চার উইকেট! এখান থেকে জাকিরকে নিয়ে শতাধিক রানের জুটি গড়ে দেশকে সেমিফাইনালে তোলেন।

আজও প্রায় একই অবস্থা। ২২ ওভারের ভেতর চার উইকেট নেই। স্কোর ৮৮। মিরাজ আসলেন। পাঞ্জেরি হলেন। পথ হারানো জাহাজকে কূলের দিকে নিলেন। ৪৪তম ওভারের চতুর্থ বলে পোপেকে চার মেরে চলতি বিশ্বকাপের তৃতীয় অর্ধশতক তুলে নেন! বতিক্রম শুধু পার্টনারের ক্ষেত্রে। আজ জাকিরের পরিবর্তে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সাইফুদ্দিন।

গত ম্যাচে অপরাজিত থাকলেও আজ ইনিংস শেষ করে যেতে পারেননি মিরাজ। ৪৬তম ওভারের তৃতীয় বলে পাউলের শিকার হন। ধরা পড়েন মিডঅফে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে