বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরাজের পর সাইফুদ্দিনের বিদায়, বাংলাদেশ ২০০/৭

1455167710স্পোর্টস ডেস্ক : বুধবার সকালে যুব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছাতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগারদের দলপতি মেহেদি হাসান মিরাজ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যুবাদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ২৬ ম্যাচ খেলা পিনাক ঘোষ ও ৩৩ ম্যাচ খেলা সাইফ হাসান। সকাল ৯টায় ম্যাচটি শুরু হয়। শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সপ্তম ওভারের প্রথম বলেই দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাইফ হাসান সাজঘরে ফেরেন। আলজারি জোসেফের বলে গুলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এর আগে দ্বিতীয় ওভারেই ওপেনার পিনাক ঘোষকে হারায় যুব টাইগাররা। ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে হোল্ডারের বলে রানের খাতা খোলার আগেই পলের হাতে ধরা পড়েন তিনি। দুই ওপেনারকে হারিয়ে খেলতে থাকা বাংলাদেশ ইনিংসের ১৩তম ওভারে তৃতীয় উইকেট হারায়। রায়ান জনের বলে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। দলীয় ১০ রানের মাথায় টাইগার যুবাদের ওপেনার পিনাক ঘোষ ফিরে গেলে ব্যাট হাতে নামেন ৪২ ম্যাচ খেলা জয়রাজ শেখ। ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলে বিদায় নেন সাইফ হাসান। জোসেফের বলে স্কয়ার লেগে গোলির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে সাইফ ১৬ বলে করেন ১০ রান। এরপর জয়রাজ কিছুটা আশা জাগিয়ে আউট হন। এই মুহূর্তে বাংলাদেশ দলে সংগ্রহ ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান।
উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর আগে এই ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে খুদে টাইগাররা। ফলে, কাগজে-কলমের পরিসংখ্যানে আর নিজেদের পারফর্মে ক্যারিবীয়দের থেকে এগিয়ে টাইগার যুবারা।
বাংলাদেশ জিতলে ইতিহাস রচনা হবে মিরপুরে। তবে, তার আগেই ইতিহাস স্পর্শ করেছে মেহেদি হাসান মিরাজের দল। কারণ, এর আগে বাংলাদেশের যুবাদের কোনো দল বিশ্বমঞ্চের সেমিফাইনালে খেলেনি। ফাইনালে পৌঁছালে সেটি হবে বাংলাদেশের ক্রিকেটে বড় অর্জনগুলোর আরেকটি।