বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় নতুন শ্রমিক নেয়ার পরিবর্তে অবৈধদের বৈধতা দেয়ার দাবি

971_main_ni_1102_p2a_nurilyanna_1বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যখন নতুন করে ১৫ লাখ শ্রমিক নেয়ার চুক্তি হওয়ার পথে, তখন এর বিরোধিতা করেছেন সেদেশের একটি এনজিও প্রধান। তিনি বলেছেন, নুতন করে শ্রমিক না নিয়ে মালয়েশিয়ায় বাংলাদেশী যেসব অবৈধ শ্রমিক রয়েছেন তাদেরকে বৈধতা দেয়াই উচিত হবে সরকারের। তাছাড়া নতুন চুক্তিতে নারীদেরও মালয়েশিয়ায় নেয়ার কথা থাকবে। এ বিষয়েও তিনি সতর্ক করেছেন। বলেছেন, নারীদের মালয়েশিয়ায় নেয়া হলে তারা যৌন নির্যাতনের শিকার হতে পারেন। এ বিষয়ে সরকারের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন মালয়েশিয়ার বেসরকারি প্রতিষ্ঠান তেনাগানিতা’র পরিচালক এইজিলে ফার্নান্দেজ। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে আরও ১৫ লাখ শ্রমিক নেয়ার চেয়ে এসব অবৈধ শ্রমিকের বৈধতা দেয়া উচিত মালয়েশিয়া সরকারের। তিনি বলেন, এ বিষয়ে আমরা এরই মধ্যে সরকারের কাছে লিখেছি। তাতে সুপারিশ করা হয়েছে এসব অবৈধ শ্রমিককে কাজের অনুমতি দেয়ার বিষয়ে পদক্ষেপ নিতে। তাদের বৈধ করার পদক্ষেপ নিতে। তার ভাষায়, আমরা বুঝতে পারছি মালয়েশিয়ায় কাজের জন্য আর কোন বাড়তি শ্রমিকের প্রয়োজন নেই। তাই আমরা আশা করছি সরকার নতুন শ্রমিক নেয়ার বিষয়টি স্থগিত রাখবে। উল্লেখ্য, আগামী তিন বছরে নারী সহ প্রায় ১৫ লাখ শ্রমিক মালয়েশিয়ায় পাঠানোর আশা করছে বাংলাদেশ। এমন সময়ে ফার্নান্দেজের সুপারিশে সরকারের বক্তব্য কি তা জানা যায় নি। তবে তিনি আরও বলেছেন, মালয়েশিয়া নেয়ার জন্য অভিবাসী শ্রমিকদের কাছ থেকে যেসব এজেন্ট অতিরিক্ত চার্জ আদায় করেছে তাদেরকে কালো তালিকাভুক্ত করার জন্য।   ফার্নান্দেজ বলেন, মালয়েশিয়ায় আসার জন্য এসব শ্রমিকের বেশির ভাগই প্রচুর অর্থ খরচ করেন। এ বিষয়ে তাদের কাছে অনেক অভিযোগ জমা পড়েছে। তাতে বলা হয়েছে, শ্রমিকরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রাথমিকভাবে কাগজপত্র প্রস্তুত করতে তিন থেকে পাঁচ হাজার রিঙ্গিত খরচ করেন। কিন্তু মালয়েশিয়ায় পৌঁছে তারা থাকেন বেকার। কোন কাজ পান না। তিনি আরও বলেন, অনেক বিদেশী আছেন যারা মালয়েশিয়ায় গিয়েছেন অপরাধমুলক কাজ করতে। তাদের উদ্দেশ্য কাজ খুঁজে নেয়া নয়। এ জন্য সেখানে অপরাধ বাড়ছে। তার ভাষায়, তাই আমরা এটা গুরুত্বপূর্ণ মনে করেছি যে, এসব লোক কারা তাদেরকে খুঁজে বের করতে। তাদের ওপর নজরদারি করার জন্য একটি সিস্টেম দাঁড় করানো দরকার। যাতে তাদের কর্মকা-, কোথায় থাকেন তা জানা যায়। এসব শ্রমিককে শিক্ষা দিতে হবে কোনটা তাদের করা উচিত আর কোনটা উচিত নয়। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারীদের নেয়ার বিষয়ে ফার্নান্দেজ বলেছেন, এক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি রয়েছে। তিনি বলেন, যখনই বাংলাদেশী নারী মালয়েশিয়ায় এসে পৌঁছবেন তখনই তাদেরকে অপব্যবহারের একটি আশঙ্কা সৃষ্টি হবে। বিশেষ করে তারা যৌন নির্যাতনের শিকার হতে পারেন। তাই তাদেরকে মালয়েশিয়ায় নিলে সেক্ষেত্রে নিশ্চিত হতে হবে যে তারা কোথায় থাকবেন এবং তাদের ক্ষেত্রে বিশেষ যতœ নিতে হবে। উল্লেখ্য, নতুন করে ১৫ লাখ শ্রমিক নেয়ার বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এক মাসের মধ্যে।

এ জাতীয় আরও খবর

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪