বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরিয়ায় গাড়ি বোমা হামলা: নিহত ৮

yamen-hamla-saudi-300x199সিরিয়ার রাজধানী দামেস্কের একটি বাজারে গাড়ি বোমা হামলায় অন্তত আট জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন আহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। তবে সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, মঙ্গলবার মাসকেন বারজেহ জেলায় সবজি বাজারের পাশে গাড়ি বোমা হামলায় অন্তত ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে। সংবাদমাধ্যমটি একে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করেছে। বাজারটির পাশেই পুলিশ কর্মকর্তাদের একটি ক্লাব ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, হামলাকারী গাড়িটিকে ক্লাবের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে নিরপাত্তারক্ষীদের বাধার মুখে বাজারের পাশেই বিস্ফোরণ ঘটানো হয়। এতে পার্শ্ববর্তী ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর