,

পুরানো সমস্যায় মেসি

messiস্পোর্টস ডেস্ক : গত ২০ ডিসেম্বরের ঘটনা। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিভার প্লেটের বিপক্ষে বার্সেলোনার গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগের দিন কিডনি সমস্যায় পড়েন লিওনেল মেসি। তাই খেলা হয়নি স্বদেশী ক্লাবের বিপক্ষে সেই সেমিফাইনালটি। যদিও লুইস সুয়ারেজের দারুণ এক হ্যাটট্রিকে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে ওঠে বার্সা। এরপর শিরোপা নির্ধারণী ম্যাচে অবশ্য মেসি খেলেছেন অনেকটা ঝুঁকি নিয়েই।

কিডনির পুরানো সেই সমস্যা নতুন করে দানা বেঁধেছে মেসির। সোমবার যেমন অনুশীলনই করতে পারেননি বার্সা ফরোয়ার্ড। যেতে হয়েছে চিকিৎসকের কাছে। দিতে হয়েছে পরীক্ষাও। তবে আশার খরব, মাঠে ফিরতে মেসির খুব একটা অপেক্ষা করতে হবে না। বুধবারই নেইমার-সুয়ারেজ-ইনিয়েস্তাদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারবেন।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ডিসেম্বর থেকেই কিডনির সমস্যায় ভুগছেন মেসি। হঠাৎ সেই সমস্যা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এর জন্য সোম ও মঙ্গলবার মেসিকে বেশ কয়েকটি পরীক্ষা করাতে হয়েছে। সমস্যা অতটা গুরুতর নয়। বুধবার থেকে নিয়মিত অনুশীলনে ফিরতে পারবেন মেসি।’

প্রসঙ্গত, গত ডিসেম্বর থেকে মেসি যে সসম্যায় ভুগছেন, তার নাম ‘রেনাল কলিক’। এটি এক প্রকার পেটের ব্যথা। যেটি কিডনিতে পাথর জমলে মূত্রনালিকে প্রভাবিত করে থাকে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ