,

বাংলাদেশ জাতীয় দলের প্রশংসায় রাহুল দ্রাবিড়

download (2)খেলা ছেড়েছেন তিনি প্রায় তিন বছর হয়েছে। অবশ্য ক্রিকেট থেকে সরে যাননি ‘দ্য ওয়াল’ খ্যাত ভারতীয় সাবেক ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। এবারের যুব বিশ্বকাপে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে তিনি এখন বাংলাদেশে। ভারতীয় এই সাবেক ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ।সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন যুব বিশ্বকাপ নিয়ে কথা বলতে। কিন্তু প্রসঙ্গ এসে গেছে গত একটি বছরে মাশরাফিদের অসাধারণ সাফল্য নিয়ে। কারণ, গত বছর ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হেরেছিল। এ ছাড়া পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারিয়ে ২০১৫ সালে অসাধারণ কিছু সাফল্য পেয়েছিলেন মাশরাফিরা।রাহুল দ্রাবিড় বললেন, ‘গত একটি বছর বাংলাদেশ যে দারুণ ক্রিকেট খেলেছে, তা প্রশংসা করারই মতো। মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানদের সমন্বয়ে দলটি এখন বেশ অভিজ্ঞ। দলটির সাফল্য পাওয়ার এটি অন্যতম একটি কারণ।’

বাংলাদেশ দলে বেশ বৈচিত্র্য এসেছে বলেও মনে করেন রাহুল, ‘অভিজ্ঞদের পাশাপাশি বাংলাদেশ দলে বেশ কিছু তরুণ ক্রিকেটার এসেছে। বিশেষ করে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের মতো তরুণ ক্রিকেটাররা আসায় এই দলটিতে বেশ বৈচিত্র্য এসেছে। একটা দলের জন্য এটি খুবই ভালো একটি দিক।’

তবে মাশরাফিদের বিদেশের মাটিতে সাফল্য পাওয়া কিছুটা চ্যালেঞ্জের বলে মনে করেন এই সাবেক ভারতীয় ব্যাটসম্যান, ‘গত বছর বাংলাদেশ যে কয়টি সাফল্য পেয়েছে, তা তাদের নিজেদের মাঠে। তবে বিদেশের মাটিতে ভালো কিছু তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জরই বটে। অবশ্য আমি তাদের সাফল্য কামনা করি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে