ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোলিং তোপে দিশেহারা পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ২১ ওভারে নেই ৫ উইকেট। রান করেছেন মাত্র ৫৭।
সকালে মুদ্রানিক্ষেপণে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ৪ রানের মাথায় জিসান মালিক আউট হয়ে যান হোল্ডারের বলে। দলীয় ১৪ রানের মাথায় আবারো আঘাত হানেন হোল্ডার। এ পর্যায়ে শাদাব খানকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। দলীয় ২১ রানে মোহাম্মদ ওমর, ৪০ রানে সাঈফ বদর ও ৫৭ রানে হাসান মহসিন ফিরে গেলে বিপর্যয়ে পড়ে পাকিস্তান।
পঞ্চম উইকেটে ব্যাট করছেন ওমায়ের মাসুদ ও সালমান ফাইয়াজ। তারা বিপর্যস্ত পাকিস্তানের ইনিংসকে টেনে তোলার চেষ্টা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৬ ওভারে পাঁচ উইকেটে ১১৮ রান করেছে পাকিস্তানের যুবারা।











