বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতার দাবি থেকে সরে এসেছি : অনুপ চেটিয়া

anup-monika-with-me-400x225আসামের জেরাইগাঁও থেকে ফিরে : আওয়ামী লীগের শাসনামলে গ্রেফতার করলেও তারা আমার জন্য অনেক কিছু করেছে বলে মন্তব্য করেছেন ভারতের আসাম রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া।

আসামে ফেরার পর এখন আপনার পরিকল্পনা কি? এমন প্রশ্নের জবাবে অনুপ চেটিয়া বলেন, এটা নিয়ে এখনও কোনো চিন্তা করিনি। এখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে শান্তি আলোচনার বাতাবরণ সৃষ্টি হয়েছে তা এগিয়ে নেব।

অর্থাৎ স্বাধীন আসামের আন্দোলন থেকে সরে এসেছেন? এ প্রশ্নে উত্তরে তিনি বলেন, অবশ্যই। অবশ্যই। কারণ এখন আমরা বলেছি ভারতের সংবিধানের অধীনেই আলাপ-আলোচনা চালিয়ে যাব। ভারতের সংবিধানে তো স্বাধীনতার প্রশ্ন আসে না। কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি আলোচনায় তো স্বাধীনতার কথাটা আসবে না। ভারতের সংবিধানের অধীনেই যেটুকু অধিকার, আসামের জাতি-জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার জন্য যতটুকু পারি চেষ্টা করব।

দীর্ঘ ১৮ বছর বাংলাদেশের কারাগারে বন্দিত্ব জীবন শেষে গত বছর ১১ নভেম্বর দেশে ফেরার পর গত ২৬ জানুয়ারি আসামের ডিব্র“গড় জেলার জেরাইগাঁওয়ে নিজ বাড়িতে আমাদের অর্থনীতিকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন অনুপ চেটিয়া।

অনুপ চেটিয়া বলেন, আমাকে যখন গ্রেফতার করা হয়। তখন কিন্তু আওয়ামী লীগ আমাদের পুরোপুরি বিরুদ্ধে ছিল না। তারা কিন্তু আমাকে জেলে ডিভিশন দিয়েছে। তা না দিলে জেলখানায় অনেক কষ্ট হতো। রাজনৈতিক মর্যাদা তারাই দিয়েছে। তারপর ধরেন, জেলে থাকার সময়ও আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকে পেয়েছিলাম। তাদের সঙ্গে একসঙ্গে থেকেছি। তারা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন। খারাপ ব্যবহার করেনি। জেলখানায় যতটুকু সুযোগ-সুবিধা দেওয়ার প্রয়োজন ছিল তারা কিন্তু তা দিয়েছে। তাই আওয়ামী লীগকে আমি খারাপ বলতে যাব না।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে