,

২ রানের হতাশা সাকিবদের

34bc4b742ade7be3598c1be851daf13b-Sakibস্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে ফিফটি করেছিলেন। দলকেও জিতিয়েছিলেন। কিন্তু পরের দুই ম্যাচেই ম্লান সাকিব আল হাসান। দুই ম্যাচে হেরেছে তাঁর দল করাচি কিংসও। অবশ্য আজকের ম্যাচে সাকিবের দল প্রায় জয়ের কাছাকাছিই চলে গিয়েছিল। টান টান উত্তেজনার ম্যাচটিতে শেষ পর্যন্ত হেরে গেছে ২ রানে।

শেষ ওভারে করাচির দরকার ছিল ১৫ রান। হাতে দুই উইকেট। কিন্তু শেষ পর্যন্ত এক উইকেট হারিয়ে ১৩ রানই করতে পেরেছিল করাচি। শেষ বলে ৩ রান দরকার ছিল, কিন্তু ওয়াটসনের বলে রবি বোপারা মাত্র এক রানই নিতে পেরেছেন।

ব্যক্তিগত টানা দ্বিতীয় ম্যাচে আরেকটি হতাশামাখা পারফরম্যান্স সাকিবের। বোলিংয়ে ২ ওভারে মাত্র ১১ রান দেওয়ার পরও বাকি ওভারগুলো করার সুযোগ পাননি। ব্যাট হাতে এই ‘উপেক্ষা’র জবাব দেওয়ার সুযোগ মিলেছিল। ব্যাট করতে যখন নামছেন, দল তখন চরম বিপদে; ১৩২ তাড়া করতে নেমে ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে করাচি। কিন্তু তা আর পারলেন কই? ২২ বলে ২০ রান করে সাঈদ আজমলের বলে ক্যাচ দিয়ে ফিরলেন ড্রেসিংরুমে। করাচিও হারল ২ রানে।

পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি তামিম ইকবালেরও। প্রথম দুই ম্যাচেই ফিফটি করা বাংলাদেশি ওপেনার আজ ১৯ বলে ১৪ রান করে আউট হয়ে গেছেন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে তাঁর দল পেশোয়ার জালমিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে করেছে ৬৪ রান।

অবশ্য এই দুজন তো তবু খেলার সুযোগ পাচ্ছেন। মুশফিকুর রহিম তো এখনো মাঠে নামারই সুযোগ পাচ্ছেন না। ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে