,

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

supreme_court+jugantor_3521নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেয়া হয়েছে। এ নিয়ে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল ৯ জনে।

নতুন নিয়োগ পাওয়া বিচারপতিরা হলেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি বজলুর রহমান সানা।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন।

এ বিষয়ে রোববার আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, আগামীকাল সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তাদের শপথ পাঠ করাবেন।

বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ৬ জন বিচারপতি রয়েছেন। অন্যরা হলেন, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস