,

সাকিবদের বাজে হার

2016_02_06_21_19_12_q2Palqphw4N5TZcM2SEr1bTFFbR9d3_originalস্পোর্টস ডেস্ক : দুর্দান্ত জয় দিয়েই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) যাত্রা শুরু করেছিলেন সাকিব আল হাসান। ব্যাটে-বলে সাকিব জ্বলে ওঠায় জয়ের নাগাল পেয়েছিল তার দল করাচি। কিন্তু দ্বিতীয় ম্যাচে অলরাউন্ডিং পারফরম্যান্স দেখাতে পারলেন না সাকিব। ছিলেন নিজের ছাঁয়া হয়ে।

ব্যাট হাতে ১৩ বলে একটি চারে ১৭ রানেই থেমে যান সাকিব। মোহাম্মদ নবীর দুর্দান্ত এক ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব। বল হাতে পারেননি নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ৪ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট পকেটে পুরেছেন বাংলাদেশের সেরা এই ক্রিকেটার। যা তার নামের পাশে সত্যিই বেমানান।

তার চেয়েও বড় কথা, শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে সাকিব ছিলেন নিস্প্রভ। আর তাতে সাকিবের দল করাচিও ম্যাচটিতে হেরেছে বাজেভাবে, ৮ উইকেটের ব্যবধানে। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে রবি বোপারার নৈপূণ্যে নির্ধারিত ২০ ওভারে করাচির সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান। জবাবে কোয়েটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ১৭.৪ ওভারেই। তারা খুইয়েছে মাত্র ২ উইকেট।

এর আগে করাচির পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন বোপারা। তার ২৯ বলের ইংনিসে ছিল তিনটি চারের মার। আনোয়ার আলীর বলে সাদ নাসিমের হাতে ক্যাচ তুলে দেন বোপারা। এছাড়া রানআউটে কাটা পড়ার আগে ৩৭ রান করেন শোয়েব মালিক। ২৫ বলে চারটি চার ও একটি ছক্কায় এ রান করেন তিনি। ৩০ রান আসে জেমস ভিন্সের ব্যাট থেকে।

কোয়েটার পক্ষে দুটি করে উইকেট নেন মোহাম্মদ নবী ও আনোয়ার আলী। একটি উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় মোহাম্মদ নওয়াজকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে