বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ নেতা সোহেল রানার মুক্তির দাবিতে আশুগঞ্জে মানববন্ধন॥

22222222আশুগঞ্জ প্রতিনিধি॥ ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা সোহেল রানার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় হাতে হাত ধরে দীর্ঘ মানববন্ধন রচনা করে। মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের প্রায় দু-শতাধিক নেতা-কর্মী অংশ নেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মঈনুল হক মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা সজীবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হাসান , সমাজসেবা সম্পাদক আমিন জুয়েল। এ সময় আরো উপস্থিত ছিলেন রিমন সরকার, রাজু খন্দকার, দিদার, রাফি, তন্ময়, হাসিব, শ্রাবণ, চঞ্চল, মিঠুন, শায়েস্তা, নিলয়, ফাহিম, মোস্তফা, ইমন সহ ছাত্রলীগ কর্মীরা। বক্তরা, অবিলম্বে ছাত্রলীগ নেতা সোহেল রানার মুক্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারী ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা সোহেল রানাকে আটক করে জেল হাজতে পাঠায় নিউ মার্কেট থানা পুলিশ। সোহেল রানা ঢাকা কলেজের ফিজিক্স বিভাগের মাষ্টার্সের ছাত্র ।