,

ফের বিজ্ঞাপনে মাশরাফি

1_9381_3383স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের বাইশ গজের মাঠে এক আত্মপ্রত্যয়ী ও ভরসার নাম মাশরাফি। যার কাঁধে ভর করে বাংলাদেশের ক্রিকেট জগৎ বিশ্বকে দেখিয়েছে ক্রিকেট মাঠে নিজেদের নৈপুণ্যতা। শুধু বোলার হিসেবেই মাশরাফির পারফেক্ট নন। দলের প্রতিটি সদস্যের মধ্যে জয়ের তীব্র আকাক্সক্ষা ছড়িয়ে দেয়ার ক্ষেত্রেও এক মহৌষধির নাম মাশরাফি।

আটবার ডাক্তারের কাঁচির নিচে পড়া হাঁটু নিয়েও বাঘের গর্জন শুনিয়ে দেন সারা বিশ্বকে। বল হাতে বিধ্বংসী হয়ে নাস্তানাবুদ করে দেন বিরোধী পক্ষের ব্যাটসম্যানদের। ক্রিকেটের বাইরের ক্যারিয়ারও বেশ সাফল্যমণ্ডিত এ তারকা ক্রিকেটারের। টিভি পর্দায় মডেল হিসেবেও বেশ জনপ্রিয় মুখ তিনি। তাই পণ্যের বিজ্ঞাপনের মডেল হিসেবে বেশ চাহিদা এ টাইগার অধিপতির।

সেই জনপ্রিয়তার রেশ ধরেই একের পর এক বিজ্ঞাপনের মডেল টিভি পর্দায় উপস্থিত হচ্ছেন নড়াইল এক্সপ্রেস। সম্প্রতি প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের ড্রিংকিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি। আগামী এক বছর প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে থাকবেন বলেও জানা গেছে।

এরই মধ্যে প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন মাশরাফি। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ হয়েছে। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। মার্চ মাস থেকে বিজ্ঞাপনটি চ্যানেলে নিয়মিত প্রচার হওয়ার কথা রয়েছে। এর আগেও টাইগারদের এ অধিনায়ক রবিসহ আরও কয়েকটি বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে