,

আইপিএলে ওয়াটসনের মূল্য সাড়ে ৯ কোটি, যুবরাজের ৭

ipl20160206071812স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন নবম আসরের জন্য খেলোয়াড়দের খেলোয়াড়ের নিলাম চলছে। এখন পর্যন্ত এতে সবচেয়ে বেশি দামে বিক্রয় হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি তাকে ৯.৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে। এদিকে নিলামে ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার যুবরাজ সিংকে ৭ কোটি রুপিতে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দারাবাদ। এছাড়া সাড়ে ৫ কোটি রুপিতে পেসার আশিষ নেহরাকেও কিনে নেয় সানরাইজার্স।

সেই তুলনায় ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন বেশি দাম পাননি। তাকে সাড়ে তিন কোটি রুপি দিয়ে কিনে নেয় আইপিএলের নতুন দল পুনে সুপার-জায়ান্টস। দলটি ইশান্ত শর্মাকে ৩ কোটি ৮০ লাখ রুপি দলে ভেড়ায়। দক্ষিণ আফ্রিকান তারকা ডেল স্টেইনও বেশি মূল্য পাননি। প্রোটিয়া পেসারকে ২ কোটি ৩০ লাখ রুপিকে কিনে নেয় গুজরাট লায়ন্স।

নিলামের চমক দেখিয়েছেন ভারতের তরুণ উদীয়মান ক্রিকেটার সঞ্জু স্যামসন। জাতীয় দলের হয়ে এখনো খেলার সুযোগ না পাওয়া ভারত অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এই অধিনায়ককে ৪ কোটি ২০ লাখ রুপিকে কিনে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। দক্ষিণ আফ্রিকান পেসার ক্রিস মরিসও নিলামের বাজারে চমক দেখিয়েছেন। এই প্রোটিয়া পেসারকে ৭ কোটি রুপিতে কিনে নেয় সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিউজিল্যান্ডের কলিন মুনরোকে কম দামে কিনে নেয় কেকেআর।

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে কিনে নেয় পুনে সুপার-জায়ান্টস। মার্শকে কিনতে ৪ কোটি ৮০ লাখ রুপি গুনতে হচ্ছে পুনের দলটিকে। এদিকে নিলামের প্রথম রাউন্ডে দল পাননি বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম। এই টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যানের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ