বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে আলেপ্পো ছেড়ে যাচ্ছে সিরীয়রা

1106497সিরিয়া বিদ্রোহীদের ঘাঁটি আলেপ্পো প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছে বিদ্রোহীরা। আর এই সংঘর্ষের মধ্যে প্রায় ২০ হাজার সিরীয় পার্শ্ববর্তী তুরস্ক সীমান্তে পালিয়ে গেছে। শুক্রবার সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়ে ছিল, আলেপ্পোর পার্শ্ববর্তী রাতিয়া শহরে দুই পক্ষের প্রায় ১২০ জন নিহত হয়েছে। সীমান্ত বন্ধ থাকলেও তুরস্ক শরণার্থীদের খাবার এবং আশ্রয় দিতে প্রস্তুত বলে জানিয়েছে।

গত কয়েক দিনে সিরিয়ার সেনাবাহিনী রাশিয়ার বিমান হামলার সহায়তায় আলেপ্পোর লড়াইয়ে কয়েক দফায় অগ্রগতি অর্জন করেছে। সরকারি বাহিনীর এ অভিযানে অচিরেই শহরটি অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের হিসাবমতে, লড়াইয়ের মুখে পালানো ২০ হাজার সিরীয় বাব আল-সালাম সীমান্ত পারাপার এলাকায় জড়ো হয়েছে। আরও প্রায় ৫ থেকে ১০ হাজার উদ্বাস্তু মানুষ তুরস্ক সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিরীয় শহর আজাজ এ জড়ো হয়েছে।

তবে তুরস্কের প্রধানমন্ত্রী সীমান্তে জড়ো হওয়া শরণার্থীর সংখ্যা ১৫ হাজার বলে জানিয়েছেন। টিভিতে এক ভাষণে তিনি বলেন, তুরস্ক তাদেরকে খাবার এবং আশ্রয় না দিয়ে ছেড়ে দেবে না। তবে তাদেরকে দেশে প্রবেশ করতে দেওয়ার নিশ্চয়তা তুরস্ক দিতে পারবে না। আলেপ্পোর লড়াইয়ে সরকারি বাহিনী শুক্রবার আরও অগ্রগতি অর্জন করেছে। উত্তরের রাতিয়া শহরটি বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করেছে সেনারা। এ সপ্তাহের শুরুর দিকে বিদ্রোহীদের অবরোধ ভেঙে দুটো শহর দখল করে আরও বড় জয় পায় সেনাবাহিনী।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে