বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, বহু নিহতের শঙ্কা

photo-1454728889তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় শহর তাইনানের কাছে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১৭ তলাবিশিষ্ট একটি ভবন ধসে কমপক্ষে তিনজন নিহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার ভোররাতে এ ভূমিকম্প হয়।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ভূমিকম্পের পর ভবনটিতে বহু লোক আটকা পড়েছে বলে শঙ্কা করা হচ্ছে। তাইনান শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটি থেকে এরই মধ্যে ২২১ জন লোককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৫৪ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শহর কর্তৃপক্ষ জানায়, ওই ভূমিকম্পে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

তাইওয়ানের উদ্ধারকর্মীরা জানান, ভূমিকম্পে ১০ দিনের এক শিশু, ৫৫ বছর বয়সী এক নারী ও ৫০ বছর বয়সী একজন পুরুষ নিহত হয়েছেন।

তাইওয়ানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, ১৭ তলা ভবন থেকে ওই শিশু ও পুরুষকে উদ্ধার করা হয়। পরে তাদের দুজনকেই মৃত ঘোষণা করা হয়।

বার্তা সংস্থাটি জানায়, ওই ভবনটিতে ৯২টি বাসা ছিল। এতে ২৫৬ জন লোক বসবাস করত বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভোররাতে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে তাইওয়ানে। এর আগে সংস্থাটির পক্ষ থেকে ৬.৭ মাত্রার ভূমিকম্পের কথা বলা হয়েছিল।

তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিউ বলেছেন, ভূমিকম্পে ঠিক কতজন হতাহত হয়েছে, সে বিষয়ে সঠিক তথ্য এখনো জানা যায়নি।

‘দুর্যোগ পরিস্থিতি এখনো খুব স্পষ্ট নয়। উদ্ধার তৎপরতা অব্যাহত রাখতে এবং উদ্ধার হওয়াদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালাব আমরা’, বলেন তাইওয়ানের প্রেসিডেন্ট।

এ জাতীয় আরও খবর

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে

ডেঙ্গুতে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৫৩৪

বিশেষ অভিযানে ১ লাখ ৪১ হাজারের বেশি গ্রেপ্তার

আগারগাঁওয়ে শুরু হচ্ছে হজ-ওমরাহ মেলা

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরকার ও বিএনপিতে রদবদলের আলোচনা

গ্যাস সংকটে দুর্ভোগে রাজধানীবাসী, চুলা ও সিএনজি দুই-ই বিপাকে