সন্ত্রাসের অভিযোগে সোয়া এক লাখ টুইটার অ্যাকাউন্ট বন্ধ

160206020944_tweter_bangla_640x360_bbc_nocreditআন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে টুইটার ব্যবহার করছেন পঞ্চাশ হাজারের বেশি মানুষ। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটার বলছে, এক লাখ পঁচিশ হাজারের বেশি অ্যাকাউন্ট সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে তারা বন্ধ করে দিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, সন্ত্রাসী কার্যক্রমের হুমকি কিংবা সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগে এসব অ্যাকাউন্ট ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে সাময়িক বন্ধ ( সাসপেন্ড) রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক এই প্রতিষ্ঠানটি বলছে, এসব অ্যাকাউন্টের বেশিরভাগই তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সাথে জড়িত বলে সন্দেহ করছে তারা।

সন্ত্রাসবাদের ইন্ধনে টুইটারকে ব্যবহারের নিন্দা জানিয়ে প্রতিষ্ঠানটি বলছে, এসব ঘটনায় দ্রুততার সাথে ব্যবস্থা নিতে তারা রিপোর্ট পর্যালোচনার জন্য কর্মীদের সংখ্যা অনেক বাড়িয়েছে।
বিশ্বজুড়ে পঞ্চাশ কোটির বেশি মানুষ সামাজিক মাধ্যম টুইটার ব্যবহার করছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম