বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খরার কারণে জিম্বাবুয়ে ‘বিপর্যয় পরিস্থিতি’ ঘোষণা

drought_in_zimbabuye_3362আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে শুক্রবার খরার কারণে দেশটির অনেক গ্রামীণ এলাকায় ‘বিপর্যয় পরিস্থিতি’ ঘোষণা করেছেন।

দেশটির অনেক গ্রামীণ অঞ্চলে ভয়াবহ খরা দেখা দিয়েছে। খরার কারণে দেশটির ২৬ শতাংশ লোকের খাবারের অভাব দেখা দিয়েছে।

গণপূর্ত মন্ত্রী সাভিয়াস কাসুকুওয়েরে এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ভয়াবহ খরা উপদ্রুত এলাকাগুলোর অবস্থা বিবেচনা করে বিপর্যয় পরিস্থিতির ঘোষণা দিয়েছেন।’

তিনি আরও বলেন, প্রায় ২৪ লাখ ৪০ হাজার লোক ‘খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে’। এই সংখ্যা জিম্বাবুয়ের মোট জনসংখ্যার ২৬ শতাংশ।