বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালি প্লেনে রাজার হালে সফর করলেন একমাত্র যাত্রী

160203164352_china_lucky_passenger_640x360_bbc_nocreditআন্তর্জাতিক ডেস্ক : চীনের একজন মহিলা খালি বিমানের একমাত্র যাত্রী হিসেবে সফর করেছেন।

চীনা নববর্ষের ছুটিতে মিস ঝ্যাং যাচ্ছিলেন গুয়াংঝুতে তার গ্রামের বাড়িতে।
কিন্তু সে সময় চীনের উহান অঞ্চলে ধেয়ে আসছিল তুষার ঝড়।

উহান বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীরা ঝড়ে আটকা পড়ে যেতে পারেন এই আশঙ্কায় বিমান কোম্পানি যাত্রীদের কাছে জানতে চায় তারা আগের একটি ফ্লাইটে যেতে রাজি কি না।
বেশির ভাগ যাত্রীই এতে সায় দেয়।
কিন্তু মিস ঝ্যাং জানান যে তিনি নিয়মিত ফ্লাইটেই সফর করতে চান।

শেষ পর্যন্ত তার ফ্লাইটের সময় হলে বিমানে চড়ে তিনি দেখতে পান যে বিমানে তিনিই একমাত্র যাত্রী।
যাত্রার পুরো সময়টিতে মিস ঝ্যাংকে রাজকীয় সেবা দেয়া হয়।
বিমানের সব ফ্লাইট স্টুয়ার্ড তার খাবার, পানীয়, আরাম আয়েশের দিকে বিশেষ নজর দেন।
এমনকি এক পর্যায়ে বিমানের পাইলটও এসে তার সাথে দেখা করেন।

মহা খুশী মিস ঝ্যাং চীনের মাইক্রো ব্লগ সাইট ওয়েইবোতে এ নিয়ে একটি পোস্ট লেখেন।
সেখানে নববর্ষের মহা-ভাগ্যবতী হিসেবে অনেকেই তাকে অভিনন্দন জানালেও বেশ ক`জন বলেন, শুধু একজন যাত্রী নিয়ে আকাশে না উঠে বিমান কোম্পানির উচিত ছিল আরো যাত্রীর জন্য অপেক্ষা করা। এতে অপব্যয় হয়েছে বলে তারা মন্তব্য করেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে