উপকূলে শরণার্থীদের আটক করতে পারবে অস্ট্রেলিয়া

তবে এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
আদালতের এ রায়ে ২৬৭ অভিবাসনপ্রত্যাশীকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরুতে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এদের মধ্যে ৩৯ শিশু রয়েছে। যার মধ্যে ৩৩ শিশুই অস্ট্রেলিয়ায় জন্মেছিল।
অস্ট্রেলিয়ার আদালতের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির সরকার। খবর আল-জাজিরার।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, আদালতের এ রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী শিশুদের অধিকার খর্ব করেছে অস্ট্রেলিয়া।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, নাউরুর সব অভিবাসনপ্রত্যাশী মানবেতর জীবনযাপন করছে।











