বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাপটিলের ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩০৭

gaptil20160203051007স্পোর্টস ডেস্ক : মার্টিন গ্যাপটিল ও হেনরি নিকোলসের জোড়া অর্ধশতের উপর ভর করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রানের ঝড়ো ইনিংস খেলেন দুর্দান্ত ফর্মে থাকা গ্যাপটিল।

বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার গ্যাপটিল ও ম্যাককালাম। মাত্র ২৯ বলে ৫ চার ৩ ছয়ে ৪৪ রান করে সাজঘরে ফেরেন কিউই অধিনায়ক ম্যাককালাম। অধিনায়ক ফিরে গেলেও আরেক ওপেনার গ্যাপটিল তুলে নেন নিজের অর্ধশত। ৭৬ বলে ৮ চার ৫ ছয়ে ৯০ রানের এক ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন কিউই এই ব্যাটসম্যান।

এরপর দলের হাল ধরেন হেনরি নিকোলস। ইলিয়টকে সাথে নিয়ে তিনিও তুলে নেন নিজের অর্ধশত। ব্যক্তিগত ৬১ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর মিডল-অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা সত্ত্বেও সফরকারী অস্ট্রেলিয়াকে ৩০৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা ছুড়ে দিতে সক্ষম হয় স্বাগতিক নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে জন হ্যাজেলউড, জেমস ফকনার ও মিচেল মার্শ সমান দুটি করে উইকেট নেন। এছাড়া জন হ্যাস্টিংস নেন একটি উইকেট।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে