ইরাকের রামাদিতে আইএস এর হামলায় ১৯ ইরাকি সেনা নিহত

1454422936ইরাকের রামাদিতে আইএস এর আত্মাঘাতী বোমা হামলায় ১৮ জন ইরাকি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে আল-বুডিয়াব এলাকায় এই ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, আনবার প্রদেশের রাজধানী রামাদি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আল-বু ডিয়াব এলাকায় আইএসের যোদ্ধারা তিনটি গাড়িবোমা হামলা চালায়। ১০ম ডিভিশনের ৩৯ ব্রিগেডের সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। অ্যান্টি-ট্যাংক মিসাইল দিয়ে এর মধ্যে দুটি গাড়ি ধ্বংস করে দেয় সেনাবাহিনী। তবে একটি গাড়ি মিসাইল ফাঁকি দিয়ে সেনাবাহিনীর সদর দপ্তরের প্রধান গেট দিয়ে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এতে ১৮ সেনা নিহত হয়।

কিছুদিন আগেই আইএস এর দখল থেকে রামাদি পুনরুদ্ধার করে ইরাক। কিন্তু এর পর থেকেই বেশ কয়েকবার হামলার শিকার হয় সেনাবাহিনী। আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম