,

ক্যারিবীয়রা ডাকছে মুস্তাফিজদের

musস্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিসিএল) প্রথম আসরে খেলতে যাচ্ছেন তামিম-সাকিব-মুশফিকরা। চোটের কারণে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক পাকিস্তানের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েও যেতে পারছেন না মুস্তাফিজুর রহমান। এই খবর এখন পুরোনোই। নতুন খবর হলো, পিসিএলের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলার সুযোগ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের।
সিপিএল আজ চতুর্থ আসরের জন্য খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের বাইরে ৬ জন ‘মার্কি’ খেলোয়াড় থাকছে এই টুর্নামেন্টে। এর বাইরে ১৬৩ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে এই তালিকায়। সেখানে স্থান পেয়েছেন বাংলাদেশের ৭ জন ক্রিকেটার। প্রথম নামটি জানাই ছিল, সাকিব আল হাসান। এ ছাড়া ডাক পেয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ ও বিশ্ব ক্রিকেটের নতুন সেনসেশন মুস্তাফিজুর রহমান। ১১ ফেব্রুয়ারি বারবাডোজে অনুষ্ঠিত হবে নিলাম। সেদিনই ৬টি দল নিজ নিজ দল গোছানোর সুযোগ পাবে।
তার আগেই অবশ্য অন্য একটি ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামে উঠবেন তামিমরা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলামে খেলোয়াড় তালিকায় আছেন পাঁচজন বাংলাদেশি। তামিম, সৌম্য, মুশফিক, মুস্তাফিজ ও তাসকিন আহমেদ নিলামে উঠবেন আগামী শনিবার। এর মাঝে সৌম্য, তাসকিন ও মুশফিকের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। তামিম ও মুস্তাফিজের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি।
সাকিবকে কলকাতা নাইট রাইডার্স ধরে রাখায় নতুন করে নিলামে উঠতে হবে না তাঁকে। আগ্রহ এখন একটি বিষয়েই, আইপিএলে স্বদেশি কাউকে সঙ্গী হিসেবে পাচ্ছেন কিনা সাকিব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে