কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

12647502_1705362179721972_5140590897447232678_nস্পোর্টস ডেস্ক : অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপে গ্রুপ পর্বে দারুণ পারফর্মেন্স করেছে বাংলাদেশের জুনিয়র টাইগাররা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই গ্রুপ-এ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে মেহেদি হাসান মিরাজের বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ-ডি থেকে রানার্স-আপ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা নেপাল।
গ্রুপ-এ তে প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে শুভ সূচণা করে বাংলার জুনিয়র টাইগাররা। এরপর স্কটল্যান্ড ১১৪ রানে ও নামিবিয়াকে ৮ উইকেটের জয়ে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ।
অন্যদিকে গ্রুপ-ডি তে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩২ রানে হারিয়ে চমক দেখায় নেপাল। এরপর আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেপাল। শেষ ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরে গ্রুপ রানার্স-আপ হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পায় নেপাল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম