বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কষ্টার্জিত জয় হিলারির

jakia..hilary_100714আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকার প্রার্থী ট্রেড ক্রুজের তুলনায় প্রেসিডেন্ট পদে মনোনয়নের জন্য বেশি বেগ পোহাতে হয়েছে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে। যদিও শেষমেষ পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ৫০ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৪৯ শতাংশ ভোট।

তিন মাস আগেও সবাই নিশ্চিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বিপুল জনসমর্থনে ধন্য হয়ে নিজ দলের মনোনয়ন হেলায় ছিনিয়ে নেবেন। কিন্তু মাঝামাঝি সময়ে কিছুটা ভাটা পড়েছিল হিলারির সমর্থকদের মধ্যে। সারা দেশে হিলারির সমর্থন ৫০ শতাংশের ঊর্ধ্বে ওঠতে পারেনি। আর এ কারণে হিলারিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ভারমন্ট থেকে নির্বাচিত স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স।

অপরদিকে আইওয়া অঙ্গরাজ্যের ককাসে রিপাবলিকান প্রার্থী ট্রেড ক্রুজের কাছে পরাজিত হয়েছেন ট্রাম্প।

আইওয়া অঙ্গরাজ্যের মধ্য দিয়েই মূলত শুরু হলো প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া। আগামী নভেম্বর মাসে ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে জুলাইয়ে উভয় দলের জাতীয় কনভেনশনে দলীয় প্রার্থিতা চূড়ান্ত করা হবে। কনভেনশনের আগে সারা দেশে দলীয় সমর্থকরা নিজ নিজ রাজ্যে তাদের দলীয় প্রার্থী বাছাইয়ের ভোটাভুটিতে অংশ নিবেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে