বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুজব নয়, খবর সত্যি…

113789_Anushka-kohliবলিউডে চলছে একের পর এক সম্পর্কের ভাঙন। কারও বৈবাহিক সম্পর্ক, কারও আবার প্রেমের। বছরের শুরুতে গেল মাসে আলোচিত প্রেমিক জুটি কাটরিনা কাইফ ও রণবীর কাপুর তাদের দীর্ঘ প্রেমের ইতি টেনেছেন। সে তালিকায় সম্প্রতি নাম লিখিয়েছেন আরেক আলোচিত জুটি আনুশকা শর্মা ও ক্রিকেট তারকা বিরাট কোহলি। তাদের সম্পর্কে ভাঙনের সুর বাজছে এমন খবর প্রকাশ হওয়ার পর গুজব বলে আখ্যা দিয়েছেন এ জুটি। তবে এটা গুজব নয়। সত্যিতে রূপ নিয়েছে। ইনস্ট্রাগ্রামে কোহলি তার বন্ধু তালিকা থেকে আনুশকাকে বাদ দেয়ার জের ধরেই দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ভাঙছে এমন খবরে তোলপাড় লাগে সর্বত্র। কিন্তু কোহলি বলেছেন, এটা টেকনিক্যাল সমস্যা। যে কারণে অনেক বন্ধুই ইনস্ট্রাগ্রাম থেকে বাদ পড়েছেন। আর সেই বাদের তালিকায় আনুশকাও পড়ে যান। এদিকে বিরাটের বন্ধু সূত্র মুম্বইয়ের বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আনুশকার সঙ্গে অনেকদিন ধরেই যোগাযোগ নেই বিরাটের। নানা কারণে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। আর এখন তাদের দুজনের পথই আলাদা। প্রেম তো দূরের কথা, বন্ধুত্বপূর্ণ সম্পর্কও নেই তাদের মাঝে। সূত্র আরও জানায়, টেকনিক্যাল সমস্যা নয়, বিরাট ইচ্ছা করেই আনুশকাকে ইনস্ট্রাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন। এসব খবরই এখন চাউর হয়েছে বলিউডজুড়ে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে