,

যুব ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড বাংলাদেশের

160202054552_mehedi_hasan_miraz_640x360_bbc_nocreditস্পোর্টস ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : চুয়াত্তরটি উইকেট শিকার করে এই মূহুর্তে যুব ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

তিয়াত্তরটি উইকেট নিয়ে এর আগের রেকর্ডটির মালিক পাকিস্তানের ইমাদ ওয়াসিম।

এদিকে, কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নামিবিয়াকে ৬৫ রানে অল আউট করে দিয়েছে বাংলাদেশের যুব টাইগাররা।

এই মূহুর্তে যুব ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট, দুটি বিশ্ব রেকর্ডের মালিকই এখন বাংলাদেশ।

রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে অপরাজিত ১১৩ রান করে যুব ওয়ানডেতে বিশ্বের সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন নাজমুল হোসেন শান্ত। শান্তর সংগ্রহ এখন ১৭৪৭ রান।

মিরাজ যখন এই টুর্নামেন্ট শুরু করেন তার সংগ্রহ ছিল ৬৮ উইকেট। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি উইকেট নেন।

পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে একটি উইকেট নিয়ে মিরাজ উঠে আসে দ্বিতীয় অবস্থানে। তৃতীয় ম্যাচে উঠে এলেন শীর্ষে। সূত্র : বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ