সিরিয়ায় তুর্কি কামান হামলার ভিডিও প্রকাশ করল রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক (আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম) : সিরিয়ায় তুরস্কের গোলন্দাজ বাহিনীর হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ফুটেজকে সীমান্তবর্তী সিরিয় বসতিগুলোর ওপর তুরস্কের ভারি কামান হামলার অকাট্য প্রমাণ হিসেবে উল্লেখ করেছে মস্কো।
মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ ভিডিও ফুটেজ প্রকাশ করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ। তিনি জানান, সিরিয়ার সেনাবাহিনী এ ফুটেজ সংগ্রহ করে রাশিয়াকে দিয়েছে।
অবিলম্বে তুরস্কের সেনাবাহিনীর এ আচরণের ব্যাখ্যা দেয়ার জন্য ন্যাটো এবং পেন্টাগনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে সিরিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, সীমান্তে মোতায়েন তুর্কি বাহিনীর গোলার আঘতে ১ সিরিয় সেনা নিহত এবং ৫ জন আহত হয়েছে। লাতাকিয়া প্রদেশের জাবাল আতিরাহ এলাকায় এ হামলা করা হয়েছে।











