বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে এসে ফের ধর্ষণের শিকার কিশোরী

rapeধর্ষণের শিকার হয়ে চিকিৎসা নিতে গিয়েছিল স্থানীয় এক হাসপাতালে। সেই হাসপাতালেই পুনরায় ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। ঘটনাটি ঘটে ভারতে।

আনন্দবাজার পত্রিকা ও আলজাজিরা জানায়, ভারতের জামশেদপুরে রবিবার এ ঘটনা ঘটে। জামশেদপুরের এমজিএম হাসপাতালের ওই ঘটনা ঘিরে তুমুল ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোর মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। ঘটনায় গুরুতর অসুস্থ ওই কিশোরীকে পর দিন ভর্তি করা হয় এমজিএম হাসপাতালে। অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশ। চিকিৎসায় অনেকটা সুস্থও হয়ে উঠেছিল মেয়েটি।
রাতে হাসপাতালের শৌচাগারে যাওয়ার পর সেখানে ওঁৎপেতে থাকা শম্ভু মাহতো নামের এক নিরাপত্তাকর্মী মেয়েটিকে শৌচাগারের মধ্যেই ধর্ষণ করে। পালিয়ে নিজ ওয়ার্ডে যাওয়ার পর অন্যরোগীদের এ কথা জানায় মেয়েটি। ৬০ বছর বয়সী শম্ভুকেও আটক করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা চন্দন বার্তা সংস্থা এএফকি বলেন, ‘আমরা মামলাটি নিয়েছি এবং অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে আটক করেছি। এখন আমরা মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’
অসুস্থ হয়ে পড়া ওই মেয়েটিকে এমজিএম থেকে টাটা মেন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পৃথিবীর অন্যতম নারীর প্রতি সহিংস দেশ ভারত। ২০১৪ সালে দেশটিতে ধর্ষণের মামলার পরিমাণ রেকর্ড করা হয় ৩৬৭৩৫টি যার মধ্যে দিল্লিতেই ২০৯৬টি। ২০১৫ সালের প্রথম দুই মাসে ৩০০টি ধর্ষণ মামলা পায় পুলিশ শুধুমাত্র দিল্লিতেই।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে