বৃক্ষ মানবের রক্ত পরীক্ষার জন্য যাচ্ছে যুক্তরাষ্ট্রে

160130131641_tree_man_640x360_bbc_nocreditবাংলাদেশে ‘বৃক্ষ মানব’ নামে পরিচিত আবুল বাজানদারের রক্ত পরীক্ষার জন্য নমুনা পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে। যেসব পরীক্ষা বাংলাদেশে সম্ভব নয় সেগুলোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাহায্য করতে রাজি হয়েছে।

এরই অংশ হিসেবে মি. বাজানদারের রক্তের নমুনা আজ যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। আবুল বাজানদারের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য, বার্ন ইউনিটের উপদেষ্টা ডা. সামন্ত লাল সেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, এক্সরে এবং রক্ত পরীক্ষাসহ মি. বাজানদারের প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই করা হয়েছে।
কিন্তু কিছু পরীক্ষা রয়েছে, যার সুবিধা বাংলাদেশে
নেই।

যেমন রক্ত, বায়োপসি এবং আরো কিছু পরীক্ষার জন্য তার রক্তের নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে।
ঢাকায় এই মূহুর্তে মেডিকেল বোর্ড মি. বাজানদারের রোগ নির্ণয়ের চেষ্টা করছে।
সেক্ষেত্রে ডায়াগনোসিসে যা বেরিয়ে আসবে, তার ওপর ভিত্তি করে আগামী দুই সপ্তাহের মধ্যে মি. বাজানদারের একটি সার্জারির পরিকল্পনা মেডিকেল বোর্ডের রয়েছে বলে জানান ডা. সামন্ত লাল সেন।

এর আগে বিরল এই বৃক্ষ মানব রোগে আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসা করেছেন এমন একজন চিকিৎসক ইতিমধ্যেই মি. বাজানদারের চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন ডা. সেন।
বিরল রোগের কারণে মি. বাজানদারের হাত ও পা দেখতে গাছের শেকড়ে পরিণত হয়েছে বলে মনে হয়।

সারা বিশ্বজুড়ে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা মোটে তিনজন। এদের একজন ইন্দোনেশিয়ায় এবং অপরজন রোমানিয়ার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম