বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারকে আদালতে যেতে হচ্ছে

woLDCCu-1স্পোর্টস ডেস্ক : ঝামেলা যেন পিছুই ছাড়ছে না নেইমারের। একের পর এক মামলা, বিতর্ক-সব কিছুর জবাব দিতে দিতে ক্লান্ত তিনি। স্পেনের আদালত এমনই একটা মামলার শুনানিতে ব্রাজিলিয়ান তারকাকে সাক্ষ্য দিতে ডেকেছে। আগামীকাল আদালতে আত্মপক্ষ সমর্থন করতে হবে বার্সা ফরোয়ার্ডকে।
সান্তোস থেকে বার্সেলোনায় দলবদলের সময় আসল অঙ্কটা গোপন করে ঠকানো হয়েছে। নেইমারের বিরুদ্ধে মামলা করেছে ডিআইএস নামে একটি প্রতিষ্ঠান। সেই মামলার শুনানিতেই আজ বার্সা সভাপতি হোসে বার্তোমেউকে সাক্ষ্য দিতে ডেকে পাঠানো হয়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আগামীকাল যেতে হবে নেইমারকেও।
এই ‘রহস্যঘেরা’ দলবদল নিয়েই স্পেনে একটি কর ফাঁকির মামলাও চলছে। বার্সেলোনা ও নেইমারের বিরুদ্ধে অভিযোগ দলবদলে এই লুকোছাপার মাধ্যমে ১২.৭ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়া হয়েছে। কর ফাঁকির সঙ্গে জড়িত সকলকেই আনা হচ্ছে মামলার আওতায়। যেখানে বার্সেলোনার সভাপতি বার্তোমেউর বিরুদ্ধে ২ বছর ৩ মাস এবং সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড, সঙ্গে বার্সেলোনাকে ২২.২ মিলিয়ন জরিমানা চেয়েছেন কৌঁসুলিরা। পরবর্তী শুনানিতেই এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা, যদিও সেটির তারিখ নির্ধারিত হয়নি। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর