বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপেও থাকছেন রনি-সোহান

9444312রোববার প্রস্তুতি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক ভাবে পর্দা জাতীয় ক্রিকেট দলের ক্যাম্পের। দলের প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহের অধীনে খুলনায় শেষ হওয়া অনুশীলন ক্যাম্পে জাতীয় দল ও জাতীয় দলের বাইরের মোট ২৭ জন ক্রিকেটার ছিলেন।
​তিনটি প্রস্তুতি ম্যাচের ক্যাম্প শেষ করে রোববার রাতে ঢাকায় ফিরেছেন ক্রিকেটাররা। খুলনার আশপাশে যাদের বাড়ি, তারা অবশ্য ছুটি কাটাতে থেকে গেছেন। এই ২৭ জনের মধ্য থেকে নির্বাচকদের এশিয়া কাপের জন্য দল নির্বাচন করতে হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিতব্য আসন্ন এশিয়া কাপের স্কোয়াডে থাকার সম্ভাবনা আছে পেসার আবু হায়দার রনি ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহানের।
জানা গেছে, ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্রামে থেকে আগামী ৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে ক্যাম্প করতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা হবে ৪ ফেব্রুয়ারির মধ্যে।