বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে নিষিদ্ধ হলেন যুব ক্রিকেটার সঞ্জিত সাহা

1-1স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ মিজানুর রহমান বাবুলের বিশ্বাস ছিল সঞ্জিতের অ্যাকশনে তেমন কোনো ভুল নেই। এটি তার বোলিংয়ের ধরন। এমনকি গেম ডেভেলপমেন্টের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিমও ভেবেছিলেন কিছুটা সমস্যা থাকলেও তেমন বড় কিছু নয়। কিন্তু সবার বিশ্বাস আর ধারণাকে ভুল প্রমাণ করে আইসিসি জানিয়ে দিলো তার অ্যাকশন অবৈধ।

ভিডিও বিশ্লেষণ করে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল জানিয়ে দিয়েছে, ১৫ ডিগ্রির বৈধ সীমার অনেকটাই ছাড়িয়ে যায় তার অ্যাকশন। কোনো কোনো ক্ষেত্রে সেটি ছাড়িয়ে যায় দ্বিগুণ, এমনকি তিনগুণ পর্যন্তও। আপাতত তাই ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ারও প্রয়োজন নেই সঞ্জিতের। নিয়ম অনুযায়ী এখন থেকে আন্তর্জাতিক কোনো ধরনের ক্রিকেটে বোলিং করতে পারবেন না সঞ্জিত। অ্যাকশন শোধরানোর পর আবেদন করতে হবে বোলিং অ্যাকশনের পরীক্ষার জন্য।

আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষায় অ্যাকশন বৈধ প্রমাণ হলেই কেবল এই অফ স্পিনার আবার বোলিং করতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেটে। গতকাল স্কটল্যান্ডের বিপক্ষে যুব বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কা ছিল দলের জন্য। দলের সেরা এই বোলারকে ছাড়াই মাঠে নামতে হয়েছে টাইগার যুবাদের।

বুধবার চট্টগ্রামে যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্র্রশ্নবিদ্ধ হয় তার বোলিং অ্যাকশন। নিয়ম অনুয়ায়ী এরপর সঞ্জিতের বোলিং অ্যাকশনের ভিডিও বিশ্লেষণ করেন আইসিসির বিশেষজ্ঞ প্যানেল। গতকাল আইসিসির ওয়েবসাইটে জানানো হয়, অবৈধ প্রমাণিত হয়েছে সঞ্জিতের বোলিং অ্যাকশন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টিম ম্যানেজমেন্টকে শনিবার রাতেই জানানো হয়েছে তার খবরটি।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে