সিরিয়ার শিয়া মাজারে হামলায় নিহতের সংখ্যা ৭১
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সাইদা জেনাবে শিয়া মাজারের কাছে বিস্ফোরণের ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে ৭১ জন হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সাইদা জেনাবটি রাজধানী দামাস্কাসের দক্ষিণে অবস্থিত। সেখানকার একটি বাস স্টেশন ও একটি ভবনে এই হামলা চালানো হয়েছি।
ভবনটিতে সেনাবাহিনীর সদর দপ্তর অবস্থিত। দেশটিতে এমন সময় হামলা হলো যখন সরকার ও বিরোধীদলগুলো সংঘর্ষের বিষয়ে একটি রাজনৈতিক সমাধানে আসতে জেনেভাতে আলোচনায় বসতে যাচ্ছে।
ইউরোপিয়ান ইউনিয়ন বলেছে, আইএস এই হামলার দায় স্বীকার করেছে। আলোচনা ব্যাহত করতে এই হামলা চালানো হয়েছে।
সিরিয়া সরকার ও বিরোধী দল জেনেভাতে অবস্থান করলেও এখনো আলোচনা শুরু করেননি। প্রধান বিরোধী দল বলেছে, সরকারকে প্রথমে মানবিক দাবিগুলো মানতে হবে। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।











