,

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের মূল্য

iplস্পোর্টস ডেস্ক : আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে। আর তার জন্যই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ৩৫১ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। সেখানে ক্রিকেটারদের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে। এই তালিকায় পাঁচজন বাংলাদেশি ক্রিকেটারের নামও রয়েছে। তারা হলেন, বোলার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ এবং ব্যাটসম্যান তামিম ইকবাল খান, সৌম্য সরকার ও মুশফিকুর রহিম।
বিসিসিআই প্রথমে ৭০০ জনের তালিকা প্রকাশ করলেও পরে তা সংক্ষিপ্ত করে ৩৫১ জনের একটি তালিকা করেছেন। এই ৩৫১ জন ক্রিকেটারকে আবার পাঁচটি ভাগে ভাগ করেছে বিসিসিআই। ক্যাটাগরিগুলো হলো- মার্কি ক্রিকেটার, ব্যাটসম্যান, বোলার, উইকেটরক্ষক ও অলরাউন্ডার।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যাটসম্যান তালিকায় আছেন তামিম ইকবাল খান এবং সৌম্য সরকার। বোলার ক্যাটাগরিতে আছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। আর উইকেটরক্ষক হিসেবে রয়েছেন মুশফিকুর রহিম।
এদের মধ্যে মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ রুপি। যা বাংলাদেশি টাকায় ৫৮ লাখ টাকা। ব্যাটসম্যান তামিম ইকবালের জন্যও একই পরিমাণ মূল্য নির্ধারণ করা হয়েছে। সৌম্য সরকার, মুশফিকুর রহিম এবং তাসকিন আহমেদের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ রুপি। যা বাংলাদেশি টাকায় ৩৫ লাখ টাকা।
প্রসঙ্গত, এই সংক্ষিপ্ত তালিকার ক্রিকেটারদের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি।
এক নজরে আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য :
মুস্তাফিজুর রহমান—–: ৫০ লাখ রুপি (বাংলাদেশি টাকায় ৫৮ লাখ টাকা)
তামিম ইকবাল খান—-: ৫০ লাখ রুপি (বাংলাদেশি টাকায় ৫৮ লাখ টাকা)
সৌম্য সরকার——-: ৩০ লাখ রুপি (বাংলাদেশি টাকায় ৩৫ লাখ টাকা)
মুশফিকুর রহিম—–: ৩০ লাখ রুপি (বাংলাদেশি টাকায় ৩৫ লাখ টাকা)
তাসকিন আহমেদ—-: ৩০ লাখ রুপি (বাংলাদেশি টাকায় ৩৫ লাখ টাকা)

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে