বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ৪৬ বছরে বন্দুক হামলায় নিহত ১৫ লাখ মানুষ

145017gun_violence_usa-1যুক্তরাষ্ট্রে ৪৬ বছরে বন্দুক হামলায় নিহত হয়েছেন ১৫ লাখ মানুষ সংখ্যা। ১৯৬৩ সালে আততায়ীর গুলিতে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত মানুষের সংখ্যা সেই সময় থেকে দেশটির সকল যুদ্ধে অংশ নিয়ে নিহত হওয়া মানুষের চেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষের সংগঠন দ্য ভার্জিনিয়া সেন্টার ফর পাবলিক সেফটি নতুন করে গুলিবিদ্ধ হয়ে নিহতদের এ পরিসংখ্যান হাজির করেছে। গত ১৮ জানুয়ারি পরিসংখ্যানটি প্রকাশ করেছিল যুক্তরাষ্ট্রের রাজনীতি বিশ্লেষণকারী সংগঠন পলিটিফ্যাক্ট।
বিভিন্ন সময়ে প্রকাশিত প্রতিবেদনের সমন্বয় করে পরিসংখ্যানটি করে পলিটিফ্যাক্ট। দ্য কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের তথ্য অনুযায়ী পলিটিফ্যাক্ট জানায়, ১৯৬৮ থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত যুদ্ধে অংশ নিয়ে অন্তত ১২ লাখ মার্কিনি প্রাণ হারিয়েছে। অন্যদিকে ১৯৬৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বন্দুক হামলায় নিহত হয়েছে প্রায় ১৫ লাখ মানুষ। বন্দুক হামলাগুলোর ৬৩ শতাংশই আত্মঘাতী। আর বাকি ৩৩ শতাংশই হত্যাকাণ্ড।
তবে ১৯৬৮ সালের আগে ঠিক কতজন আগ্নেয়াস্ত্রের হামলায় নিহত হয়েছেন সে তথ্য প্রকাশ করতে পারেনি পলিটিফ্যাক্ট। ধারণা করা হচ্ছে, কেনেডির মৃত্যুর পর ১৯৬৮ সালের আগ পর্যন্ত ৫ বছরের বন্দুক হামলার তথ্য পেলে সেই সংখ্যা আরও অনেক বেশি হবে।
সবমিলে দেখা যায়, গত অর্ধ শতকে যুক্তরাষ্ট্র যতগুলো যুদ্ধ করেছে তাতে নিহতের সংখ্যার চেয়ে আগ্নেয়াস্ত্রের মুখে নিহত হওয়াদের সংখ্যা বেশি। এমন পরিস্থিতিতে চলতি মাসের শুরুতে নির্বাহী আদেশে আগ্নেয়াস্ত্রবিরোধী নতুন আইন ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এ জাতীয় আরও খবর